চালের গোডাউনের চাবি নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ডামুরিয়া স্টেশনের কাছে। আহত তৃণমূল কর্মীর নাম রুহুল আমিন(৩০)।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে একটি চালের গোডাউন রয়েছে। সেই গোডাউনে দলবদল করে দ্বায়িত্ব ভার গ্রহন করে। সেই মত দ্বায়িত্বে ছিল রহুল আমিন। সময় শেষ হওয়ার আগেই সেই গোডাউনের চাবি এলাকার দূই দুস্কৃতি হায়দার আলী ও জামির আলী জোরপূর্বক রহুল এর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে শুরু হয় গোলা গুলি। এতে রহুল আমিনের হাতে গুলি লাগে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তারপর তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হস্থান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার পর দুই অভিযুক্ত পলাতক।